মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে ১০ অভিযোগ খতিয়ে দেখছে ইসি


মহান বিজয় দিবসের অনুষ্ঠানে কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে নিষেধ করেছিল নির্বাচন কমিশন। তবে এই নিষেধাজ্ঞা মানেননি অনেক মন্ত্রী ও সংসদ সদস্য। তারা বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন। এ ধরনের ১০টি অভিযোগ তদন্তে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গণমাধ্যমে আসা এসব অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের ইসিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শুক্রবার ইসির উপসচিব রকিব উদ্দিন মণ্ডল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া, নোয়াখালীর হাতিয়া, বাকেরগঞ্জ, বরগুনা সদর, লক্ষ্মীপুরের রামগতি, রাজশাহীর তাহেরপুর, ময়মনসিংহের নান্দাইল ও শেরপুর সদর পৌরসভায় বিধি লঙ্ঘনের বিষয়ে গণমাধ্যমে সংবাদ আসে।
ইসির উপসচিব আরও জানান, এসব বিধিলঙ্ঘনের অভিযোগ তদন্তের মাধ্যমে সত্যতা ও যথার্থতা যাচাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বিজয় দিবসের অনুষ্ঠানে একজন মন্ত্রী, চার সাংসদ ও পাঁচ প্রার্থী ওইসব এলাকায় ইসির নির্দেশনা উপক্ষো করে ভোটের প্রচার চালিয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়। এছাড়া প্রার্থীদের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মানা করলেও অনেক মানেননি ইসির এই নিষেধাজ্ঞা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













