সন্ত্রাস মোকাবেলায় সামরিক বাহিনীকেও কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
জঙ্গি ও সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় সামরিক বাহিনীকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের প্রস্তুত থাকতে বলেন তিনি।
শনিবার সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও এএফডব্লিউ কোর্স ২০১৫-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হয়েছে বলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ১২২ ভাগ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে।
এসময় প্রধানমন্ত্রী ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সের এয়ার কোর্স সমাপ্তকারী ১১৩ গ্রাজুয়েটকে সনদ প্রদান করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













