চীনে দুইশ বছরের গিরগিটির সন্ধান


চীনের একটি গুহায় গিরগিটি সদৃশ দৈত্যাকৃতির এক উভচর প্রাণির সন্ধান মিলেছে। দুর্লভ এ প্রাণিটির বয়স আনুমানিক ২০০ বছর বলে ইন্ডিয়া টিভির রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এই উভচর প্রাণিটি ৪.৫ ফুট লম্বা। ওজন ১১৪ পাউন্ডেরও বেশি! অবিশ্বাস্য হলেও সত্যি যে, জলে ও স্থলে বাস করা প্রাণিদের মধ্যে এটাই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণি। এই ধরনের বিশাল আকৃতির উভচর প্রাণি এখনকার দিনে খুবই বিরল।
দক্ষিণ চীনের চংকুইং জেলার এক গুহায় দৈত্যাকৃতির এ গিরগিটি প্রথম দেখতে পান ওয়াং ইয়ং নামের এক চীনা জেলে। কর্দমাক্ত ও অসম্ভব নরম বিশাল এ প্রাণিটি দেখে প্রথমে আঁতকে ওঠেন ওয়াং ইয়ং। তৎক্ষণাৎ তিনি নিজ এলাকার বন বিশেষজ্ঞদের খবর দেন।
বিশেষজ্ঞরা প্রাণিটিকে ধরে পরীক্ষা-নীরিক্ষা করে বুঝতে পারেন যে, সে অসুস্থ। তাই শিগগিরই তাকে আবার প্রকৃতির মাঝে ছেড়ে দেয়া হবে বলে জানান তারা।
দৈত্যাকৃতির এ উভচর প্রাণিটি চীনাদের কাছে ‘উয়া উয়া য়ু’ বা ‘বেবি ফিশ’ হিসেবেও পরিচিত। কারণ এর গলার শব্দ একেবারেই বাচ্চাদের মতো।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













