গৃহকর্মী সুরক্ষায় নতুন নীতিমালা অনুমোদন
‘গৃহকর্মী সুরক্ষা নীতি, ২০১৫’ নামে একটি নতুন নীতিমালা আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. সফিউল আলম এই নীতিমালা অনুমোদনের কথা জানান। তিনি বলেন, জেনেভা কনভেনশনের ১৮৯ ধারা অনুযায়ী এই নীতিমালা করা হয়েছে। শ্রমিকদের সব ধরনের সুযোগ-সুবিধার বিষয়ও এতে উল্লেখ করা হয়েছে।
গৃহকর্মীদের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও বেতন-ভাতা, প্রসবকালীন ছুটি, চাকরিচ্যুতির শর্তারোপসহ যাবতীয় বিষয় উল্লেখ করে এই নীতিমালা করা হয়েছে।
নীতিমালার বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা যায়, ২০১০ সালে এ নীতিমালা করার কথা ছিল। খসড়া তৈরির কাজসহ বেশ কিছু কাজ করার পর তা আর এগোয়নি। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে নীতিমালাটি মন্ত্রিপরিষদে পেশ করার সিদ্ধান্ত হয়। এ নীতিমালার ফলে একজন গৃহকর্মীর চাকরি ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি আইনি কাঠামোর মধ্যে এসেছে। গৃহকর্তা কোনো গৃহকর্মীকে বিদায় করে দিতে চাইলে তাকে কত মাসের বেতন দিতে হবে, তা এ নীতিমালায় বলা হয়েছে। তা ছাড়া নীতিমালার খসড়া তৈরির সময় একজন গৃহকর্মীর ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













