বাড়ি ভাড়া বেশি, তাই বিয়ে করতে দেরি


সৌদি আরবের পুরুষরা নানা কারণেই বিয়ে করতে দেরি করেন। তবে অতিরিক্ত বাড়ি ভাড়ার কারণে সবচেয়ে বেশি দেরি করেন তারা। দেশটির সমাজকল্যাণ সমিতি পরিচালিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য।
সমিতি কর্তৃক পরিচালিত জরিপে দেখা যায়, ৯৩ শতাংশ সৌদি পুরুষ নাগরিক বেশি বাড়ি ভাড়ার কারণে বিয়ে করতে দেরি করেন। এছাড়া অতিরিক্ত ব্যয়ের কারণেও তাদের বিয়ে করতে দেরি হয়।
জরিপটি আল-রিয়াদ পত্রিকায় বোরবার প্রকাশিত হয়। সমাজকল্যাণ সমিতির চেয়ারম্যান সালেহ আল-আমেরি বলেন, তরুণ-তরুণীদের বিয়েতে সবচেয়ে বড় বাধা উচ্চ বাড়ি ভাড়া ও বিয়েতে অতিমাত্রায় খরচ।
এই সমস্যা সমাধান ও দেশের তরুণ প্রজন্মকে সাহায্য করতে বেসরকারিখাতের প্রতি অনুরোধ জানিয়েছেন সালেহ।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে বিয়ে এবং পরিবার গঠনে আমাদের সমিতি সবসময়ই সহযোগিতা করবে। কিন্তু আমাদের একার হাতে এটা সম্ভব না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













