বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজেকে সেবক গণ্য করি : শেখ হাসিনা

সরকারের উন্নয়নকাজে দেশবাসীর সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি নিজেকে মানুষের সেবক হিসেবে গণ্য করেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার সাথে সাথেই শুরু হয়ে যায় সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই। এবং তাদের অত্যাচার-নির্যাতন থেকে কোনো ধর্মের লোক বাদ যায়নি। মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সব জায়গায় হামলা হয়েছে। সব সম্প্রদায়ের মানুষের ওপর আঘাত এসেছে। কাউকে কিন্তু তারা ছাড়ে নাই, এটাই দুর্ভাগ্যের।’

সরকারপ্রধান বলেন, ‘অনেক বাধা আছে, অনেক বিঘ্ন আছে, আমি জানি। মানুষের কল্যাণে কাজ করতে গেলে এই বাধা-বিঘ্ন অতিক্রম করতে হবে। সেই বাধা-বিঘ্ন কোনোভাবেই কাজের গতিকে শ্লথ করতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। এ জন্য আপনাদের সহযোগিতা চাই। আমি নিজেকে এ দেশের মানুষের সেবক হিসেবেই গণ্য করি। প্রধানমন্ত্রী তো একটা সাময়িক পদ। কিন্তু মানুষের সেবা করা, এটাই তো সবচেয়ে বড় কাজ এবং সেটাই আমি করবার চেষ্টা করি।’

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পদ্মা সেতুসহ দেশের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের ধর্মের একজনকে পূর্ণ মন্ত্রী করার দাবি জানালে প্রধানমন্ত্রী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে ভবিষ্যতে পূর্ণ মন্ত্রী করার আশ্বাস দেন।

প্রতিবছরের মতো বড়দিন উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বিভিন্ন পেশার খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ