বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা ছাড়ল পাকিস্তানের সেই কূটনীতিক

জঙ্গি ‘যোগসাজশের’ অভিযোগ ওঠার পর অবশেষে বাংলাদেশ থেকে বিদায় নিলেন পাকিস্তানের বিতর্কিত কূটনীতিক ফারিনা আরশাদ।

শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ওসি জানান, বুধবার বেলা ১টা ৩৫ মিনিটে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন ফারিনা।

ফারিনা আরশাদ ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। তাকে ঢাকা থেকে প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।

তবে তাকে প্রত্যাহার না বহিষ্কার করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

গোয়েন্দা পুলিশের থেকে পাওয়া তথ্যনুযায়ী, ফারিনা আরশাদ গোপনে যোগাযোগ রক্ষা করে চলছিল নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে। এ চক্রে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্যরাও অন্তর্ভুক্ত। সম্প্রতি গোয়েন্দা পুলিশের জালে আটক এক জেএমবি সদস্যের জবানবন্দি ও টেলিকথনে মিলেছে বাংলাদেশে পাকিস্তানি ওই কূটনীতিকের ‘তত্পরতার’ নানা তথ্য।

গত ২৯ নভেম্বর রাজধানীর উত্তরা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে পাকিস্তানি বংশোদ্ভূত ইদ্রিস শেখসহ ৪ জনকে। তাদের ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ইদ্রিসকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পাকিস্তান হাইকমিশনের এক নারী কর্মকর্তার সঙ্গে জেএমবি নেতাদের ভালো সম্পর্ক রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ