সানগিনের প্রায় পুরোটাই তালেবানের দখলে
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সানগিনের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে তালেবানরা। সেখানকার একটি সেনা ক্যাম্পে কিছু সংখ্যক সরকারি সেনা আটকে পড়েছে বলে জানা যাচ্ছে।
বুধবার পুলিশ প্রধানের কার্যালয় এবং প্রশাসনিক সদর দপ্তর দখল করে নেয় তালেবানরা। এছাড়া বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।
সানগিনে ব্যারাকে থাকা পুলিশ অফিসার আশুকুল্লাহ বিবিসিকে জানিয়েছেন, পুরো শহরের নিয়ন্ত্রণ এখন জঙ্গিদের হাতে এবং কোথাও থেকে তারা কোনো সাহায্য পাননি।
সেখানকার সব রাস্তা-ঘাটের নিয়ন্ত্রণও এখন তালেবানদের হাতে রয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে, আফগান সরকার এখনো বলছে, সানগিনে তুমুল লড়াই চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













