বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গণতন্ত্র ফেরাতে ধানের শীষকে বিজয়ী করতে হবে : রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, এ নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে আনার ও ভোটাধিকার প্রয়োগের নির্বাচন। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

বুধবার রাতে দিনাজপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের পক্ষে রামনগর মোড় ও স্টেশন চত্বর এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রিজভী বলেন, সংবিধান মানুষকে সমালোচনার অধিকার দিলেও এই সরকার তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করতে দেয় না। তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। ধানের শীষ হলো গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের মার্কা।

রিজভী বলেন, বর্তমান সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একনায়কতন্ত্র কায়েম করেছে। ৩০ ডিসেম্বর জনগণকেই কেন্দ্র পাহারা দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে।

দিনাজপুর পৌর বিএনপির সভাপতি সোলায়মান মোল্লার সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান জুয়েল, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর পৌর কমিটির আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী