নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে বিএনপি : ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিস্থিতি যা-ই হোক না কেন, শেষ পর্যন্ত পৌর নির্বাচনে থাকবে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পৌর নির্বাচন এবং সরকারবিরোধী আন্দোলন একসঙ্গে চলবে। একই সময়ে দলের পুনর্গঠনও অব্যাহত থাকবে।
এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে ফখরুলকে বহনকারী বিমানটি সৈয়দপুর বিমানবন্দর অবতরণ করে। সেখান থেকে দলীয় কার্যালয়ে যান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
পৌরসভা নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপির থাকা না-থাকা নিয়ে জল্পনা রয়েছে। কিছু কিছু মহলের শঙ্কা, সিটি করপোরেশন নির্বাচনের মতো পৌরসভায়ও মাঝপথে সরে দাঁড়াতে পারে বিএনপি। তবে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব এমন জল্পনা উড়িয়ে দিয়েছেন।
সম্প্রতি বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে তাঁরা নির্বাচনে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে মাঝপথে থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













