সোমালিয়ায় বড়দিন উদযাপন নিষিদ্ধ
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন নিষিদ্ধ করেছে সোমালিয়া সরকার। দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক শেখ মোহাম্মদ খায়রো রাষ্ট্রীয় বেতারে এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা জারি করেন।
তিনি বলেন, বড়দিন কেবলমাত্র খ্রিস্টানদের উৎসব। এ উৎসব উদযাপন সোমালিয়ার মুসলিম সম্প্রদায়ের ধর্মবিশ্বাসের সঙ্গে মেলে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক করা হলো।
রাষ্ট্রীয় বেতারে মোহাম্মদ খায়রো আরও বলেন, বড়দিন উদযাপনে বাধা দেয়ার জন্য মন্ত্রণালয় থেকে পুলিশ, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা এবং মোগাদিসুর কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
তবে সোমালিয়া সরকার কী কারণে বড়দিন উদযাপন নিষিদ্ধ করল তা স্পষ্ট নয়। তবে কর্মকর্তারা বলছেন, এ ধরনের উৎসব উদযাপনের ফলে সন্ত্রাসী হামলা চালাতে পারে জঙ্গি গোষ্ঠী আল শাবাব।
গতবছর বড়দিনে মোগাদিসুতে আফ্রিকান উইনিয়নের সদর দপ্তরে হামলা চালিয়েছিল ওই গোষ্ঠীটি। এতে তিন মার্কন সেনা নিহত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













