বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির প্রচারণায় বাধার অভিযোগ

লাকসামের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলা ও প্রচারণায় বাধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মেয়র প্রার্থী শাহানাজ আক্তার। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় মেয়র প্রার্থী শাহানাজ আক্তার অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে এ হামলার ঘটনার পর থানায় অভিযোগ করতে গেলে বিষয়টি গুরুত্ব না দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে উল্টো বিএনপির কর্মীদের হয়রানি করা হয়। তাই লাকসামের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার স্বার্থে পৌর নির্বাচনে আগে ওসিসহ কয়েকজন এসআইকে প্রত্যাহার করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলন উপস্থিত লাকসামের সাবেক সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) এম আনোয়ারুল আজিমও অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে লাকসামের গাজীমুড়ায় প্রচারণায় গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়ি বহরেও হামলা চালায়। তিনি সেনা মোতায়েনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান, শহর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, লাকসামের সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান নজির আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী