বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাইজেরিয়ায় গ্যাস প্লান্টে বিস্ফোরণে নিহত শতাধিক

নাইজেরিয়ার একটি শিল্পাঞ্চলে গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে শতাধিক নিহত হয়েছে। বৃহস্পতিবার আনাম্ব্রা প্রদেশের নিউয়ি শহরের একটি গ্যাস প্ল্যান্টে ট্রাক থেকে রান্নার গ্যাস সরবরাহ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় দৈনিক দ্য সান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইন্টার করপ অয়েল লিমিটেড নামে একটি এলপিজি গ্যাস কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্রাক থেকে সরবরাহের সময় গ্যাস শীতলীকরণের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি । একই সময় ক্রেতাদেরও গ্যাস সরবরাহের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এর ফলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। যেসব মানুষ তাদের সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করতে এসেছিল তারা আগুন পুড়ে গেছে, কারখানার শ্রমিকসহ অনেক পথচারীও বিস্ফোরণে নিহত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী এবং স্থানীয়দের চেষ্টায় কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আগুনের কারণে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত কারখানার ভেতরে প্রবেশ করতে পারেনি। ওই কারখানার ভেতরে শতাধিক লোক আটকা ছিল বলেও জানিয়েছে পত্রিকাটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প