শহীদের সংখ্যা নিয়ে খালেদার পক্ষে গয়েশ্বরের সাফাই


১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের পক্ষে সাফাই গাইতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ‘তিনি (খালেদা জিয়া) শুধু বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তিনি তো বলেননি, ৩০ লক্ষের কম বা বেশি মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে।’
শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এটা নিয়ে বিতর্ক আছে। মুক্তিযুদ্ধে নিহতে শহীদের সংখ্যা নিয়ে যেহেতু কোনো অফিসিয়াল রেকর্ড নেই সুতরাং এ সংখ্যা নিয়ে বিতর্ক আছে।’
গয়েশ্বর বলেন, ‘স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান এক সাক্ষাৎকারে যদিও ৩০ লাখ শহীদের কথা বলেছিলেন। কিন্তু এটা কোনো বাণী নয়, এটা তার অনুমান।’
মুক্তিযুদ্ধে শহীদের সঠিক সংখ্যা যাচাই-বাচাইরে গণমাধ্যমকে সঙ্গে নিয়ে একটি জরিপ চালাতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













