আজ দুপুরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি


আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে এটাই তার প্রথম সিলেট সফর। ওই সময় হেলিকপ্টারযোগে তার সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
সিলেট ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে তার এ সিলেট সফর। এরপর শাহজালাল (র.) এবং শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকায় ফিরবেন। সিলেট প্রশাসনের এনডিসি মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। অনুষ্ঠানস্থল ছাড়াও সিলেট মহানগরীতে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী সিলেট ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













