ছবিতে ইংল্যান্ডের বন্যা পরিস্থিতি
উত্তর ইংল্যান্ডে বড়ো ধরনের বন্যায় আক্রান্ত লোকজনকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে আনার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধার কর্মীরা। উদ্ধার কাজ চালাতে ইয়র্ক শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ওই শহরে বহু বাড়ি পানিতে ডুবে যাওয়ার মুখে। আটকরা পড়েছে শত শত মানুষ।
দেশটির উত্তরের প্রায় সবকটি নদী ফুলে ফেঁপে রেকর্ড লেভেলে গিয়ে পৌঁছেছে। অনেক এলাকাতেই পানি এখনও বাড়ছে।
বিরামহীন বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যায় বহু বাড়িঘর পানিতে ডুবে গেছে। অনেক জায়গাতেই বিদ্যুৎ নেই।
কর্মকর্তারা বলছেন, প্রচুর বৃষ্টির কারণে ওসব এলাকায় বন্যা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্যার সতর্কতা জারি করা হয়েছে স্কটল্যান্ড এবং ওয়েলসেও।
বন্যা মোকাবেলায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আজ এক জরুরী বৈঠকে বসার কথা রয়েছে।
ছবিতে দেখুন বন্যা পরিস্থিতি:










এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













