বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ রাতে ১২টায় শেষ হচ্ছে নির্বাচনের প্রচারণা

পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারকাজ শেষ হচ্ছে আজ সোমবার রাত ১২টায়। বিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগেই শেষ হবে সব ধরণের প্রচারণা। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে রোববার মধ্যরাত থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েনের শুরু হয়েছে। সন্ধ্যার আগেই ১০২ পৌরসভায় বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। আজ দুপুরের মধ্যেই আরও ১২৭ পৌরসভায় মোতায়েনের কাজ শেষ হচ্ছে। ২২৯ পৌরসভার বাইরে উপকূলীয় ৬ পৌরসভায় বিজিবির পরিবর্তে কোস্টগার্ড মোতায়েন করা হচ্ছে।

পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে ২৩৪ পৌরসভায় ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে কমিশন। এদিন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরসহ প্রায় ১২ হাজারের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাসস জানায়, এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ হাজার ৪৪ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ৯২৩ জন ও কাউন্সিলর পদে ৮ হাজার ৫৮৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৩ জন প্রার্থী। এরমধ্য থেকে মেয়র পদে ২৩৪, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৮, সাধারণ কাউন্সিলর পদে ২৯৫২ জন প্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে ৬ জন এবং কাউন্সিলর পদে ৯৪ জন নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ ২০১১ সালে ৩১৯টি পৌরসভার মধ্যে ২৮৫ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছর ১২ জানুয়ারি ৭৭টি, ১৩ জানুয়ারি ৪৭টি, ১৭ জানুয়ারি ৪৫টি এবং ১৮ জানুয়ারি ৩৫টি পৌরসভায় নির্বাচন হয়। বাকিগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।

আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের আগে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এবার ২৩৪ পৌরসভাতে একদিনে নির্বাচন হচ্ছে। গত ২৪ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী