ইংল্যান্ডে ভয়াবহ বন্যা, জরুরি বৈঠকে ক্যামেরন
উত্তর ইংল্যান্ডের বেশ কয়েকটি এলাকায় শনিবার প্রবল বর্ষণের কারণে বন্যা দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগটির কারণে কয়েক হাজার মানুষ অন্যত্র চলে গেছে এবং সেনা মোতায়েন করা হয়েছে। আক্রান্ত লোকজনকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে আনার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধার কর্মীরা। উদ্ধার কাজ চালাতে ইয়র্ক শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ইয়র্ক শহরে বহু বাড়ি পানিতে ডুবে যাওয়ার মুখে। আটকরা পড়েছে শত শত মানুষ। দেশটির উত্তরের প্রায় সবকটি নদী ফুলে ফেঁপে রেকর্ড লেভেলে গিয়ে পৌঁছেছে। অনেক এলাকাতেই পানি এখনো বাড়ছে। বিরামহীন বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যায় বহু বাড়িঘর পানিতে ডুবে গেছে। অনেক জায়গাতেই বিদ্যুত্ নেই। কর্মকর্তারা বলছেন, প্রচুর বৃষ্টির কারণে ওসব এলাকায় বন্যা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্যার সতর্কতা জারি করা হয়েছে স্কটল্যান্ড এবং ওয়েলসেও।
বন্যা মোকাবেলায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের গতকাল রবিবার এক জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। পরিবেশ কর্মকর্তারা ওই এলাকাগুলোতে ৩০০টি’র সতর্কতা বার্তা জারি করেছেন। এদের মধ্যে ২০টি সম্ভাব্য ভয়াবহ বন্যার সতর্কতা বার্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













