শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাতকানিয়ায় বিএনপির মেয়রপ্রার্থীর প্রচারে হামলা

নির্বাচনে থাকার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী রফিকুল আলমের প্রচারে হামলা হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।

আজ সোমবার বিকালে এই হামলার ঘটনা ঘটে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম বলেন, আমি ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম সাতকানিয়ায় রফিকুলকে নিয়ে শেষদিনের প্রচারণায় যাই। বিকাল ৩টার দিকে সাতকানিয়া উচ্চ বিদ্যালয়ের কাছে কানু পুকুর পাড়ে হামলা হয়। এ সময় তারা মেয়র প্রার্থী গাড়িও ভাঙচুর করে।

সাতকানিয়া থানার ওসি মাহমুদুল হাই দুই মেয়রপ্রার্থীর লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার কথা জানিয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সাতকানিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল গতকাল রবিবার চট্টগ্রাম নগরীতে এক সংবাদ সম্মেলনে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তবে এর একদিন পর সোমবার তিনি পুনরায় সাংবাদিকদের জানান, তিনি ভোটের লড়াইয়ে থাকবেন। তাকে চাপ দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী