আ. লীগের প্রতি ইসি বিমাতাসুলভ : হানিফ
পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রতি নির্বাচন কমিশনের (ইসি) আচরণ বিমাতাসুলভ বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরে বাংলানগরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের প্রতিনিধিদল।
এই দলে আরো ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিরুজ্জামান ভুইয়া ডাবলু।
বৈঠক শেষে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘অভ্যন্তরীণ সমস্যা আমাদের ওপর চাপিয়ে সহানুভূতি বা রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিএনপি।’
এদিন বিএনপির একটি প্রতিনিধিদল ইসির সাথে সাক্ষাৎ করে। তারাও বিভিন্ন অভিযোগ তুলে ধরে।
হানিফ বলেন, ‘এর আগেও আমরা বলেছি বিএনপি যেহেতু ক্ষমতায় নেই, সংসদে নেই। তাই বিএনপির প্রতি সদয় আচরণ করছে নির্বাচন কমিশন।’ তিনি বলেন, ‘গতকালও রাজশাহীর নওহাটা পৌরসভায় আমাদের প্রার্থীর ওপর বোমা হামলা করা হয়েছে। আমাদের সেই প্রার্থী আবদুল বারী এখন মেডিকেলে ভর্তি রয়েছেন। এর আগে জামালপুরের শরিষাবাড়ীতে আমাদের দুজন প্রার্থীকে হত্যা করা হয়েছে। এগুলোর কোনো বিহিত হয়নি। কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।’
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম ও তাঁর ছেলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে তাঁর পুত্রবধূ মামলা করেছেন। সেই মামলায় আসামি হয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। অথচ বিএনপি অভিযোগ করছে, আওয়ামী লীগ নাকি ভয়ভীতি দেখিয়ে তাঁকে সরে দাঁড়াতে বাধ্য করেছে।
আগামীকাল বুধবার সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হতে যাচ্ছে। এতে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দল অংশ নিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













