‘চাকরির আবেদনের সঙ্গে টাকা নেওয়া যাবে না এখন থেকে’
দেশের ব্যাংক প্রতিষ্ঠানগুলো এখন থেকে চাকরির আবেদনের সঙ্গে আর টাকা নিতে পারবে না। মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী বরাবর একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
২০১০ সালে এক সার্কুলারে চাকরির আবেদনে ফি না নিতে অনুরোধ জানানো হলেও অনেক ব্যাংক তাতে সাড়া দেয়নি। ফলে নতুন করে এ বিষয়ে নির্দেশনা জারি করল কেন্দ্রীয় ব্যাংক। সাধরাণত চাকরির আবেদনের সঙ্গে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৩শ’ থেকে ৫শ’ টাকা ফি নেওয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের চাকুরির জন্য আবেদনরে সময় পে-অর্ডার বা ড্রাফট আকারে ফি দেওয়া একজন বেকার যুবকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এ কারণে ২০১০ সালে এক সার্কুলার লেটারের মাধ্যমে ফি না নেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ করা হয়। এরপর কিছু ব্যাংকে চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের থেকে পে-অর্ডার বা ড্রাফট্ আকারে ফি নেওয়া হচ্ছে। এখন থেকে আর কোনো ধরনের ফি না নেওয়ার নির্দেশনা দেওয়া হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













