পৌর নির্বাচনের খোঁজ-খবর নিচ্ছেন খালেদা জিয়া
দেশের ২৩৪টি পৌরসভা নির্বাচনের খোঁজ-খবর রাখছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানস্থ নিজ বাসভবন ‘ফিরোজা’য় বসেই তিনি সবগুলো পৌর নির্বাচনী এলাকার খবর নিচ্ছেন বলে বিএনপির এক নেতা জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ ব্যাপারে বলেন, খালেদা জিয়া সারা দেশের পৌর নির্বাচনী এলাকার খবরা-খবর নিচ্ছেন। বিএনপির পক্ষে পৌর নির্বাচন পর্যবেক্ষণ সেল থেকে খোঁজ-খবর নিচ্ছেন তিনি। এদিকে, নির্বাচন পরবর্তী করণীয় নিয়ে আলাপ-আলোচনা করতে দলের সিনিয়র নেতা ও ২০ দলের শীর্ষ নেতাদের আজ রাতে গুলশান কার্যালয়ে ডেকেছেন দলটির চেয়ারপারসন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













