শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদির অনুরোধে আরো গৃহকর্মী পাঠাবে বাংলাদেশ

সৌদি আরবের অনুরোধে বেশিসংখ্যক গৃহকর্মী পাঠাবে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদির রাজধানী রিয়াদে দ্বিপক্ষীয় বৈঠকের পর এ বিষয়ে সমঝোতা হয়।

আরব নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার সৌদি শ্রমমন্ত্রী মুফাররেজ বিন সাদ আল-হাকবানির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বৈঠকে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। তিনি আরব নিউজকে বলেন, দুই দেশের দুই মন্ত্রীর মধ্যে সফল আলোচনা হয়েছে। এ আলোচনার মধ্য দিয়ে দ্বিপক্ষীয় শ্রম আদান-প্রদানের বিষয়ে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

‘গৃহকর্মী নেওয়ার পাশাপাশি, সৌদি শ্রমমন্ত্রী দেশটির বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি নারী-পুরুষদের নিয়ে আসতে চান’ বলেন মসিহ।

বাংলাদেশি রাষ্ট্রদূত বলেন, প্রায় চার হাজার গৃহকর্মী প্রতি মাসে বাংলাদেশ থেকে সৌদিতে যাবে। এ সংখ্যা আরো বাড়বে।

সৌদি আরবে বর্তমানে ২০ হাজার গৃহকর্মী রয়েছে। আরো ৩৬ হাজার গৃহকর্মী বাংলাদেশ থেকে আসতে প্রস্তুত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ