‘ধানের শীষে ধান নাই, খালেদা জিয়ার সোফা নাই’


আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হঠকারী রাজনীতির কারণে পৌরসভা নির্বাচনে ধানের শীষের ভরাডুবি হয়েছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত এ মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, ‘এবারে তো একটা ইলেকশন হয়ে গেল। এবারে ইলেকশন তো একলা খালেদা জিয়া করে নাই। একলা বিএনপি করে নাই। তার লগে ধানের শীষও করছে। না কি কন? ধানের শীষে ধান নাই, খালেদা জিয়ার সোফা নাই। ধান তো দেখা গেল চোচা হয়ে গেছে। ’
‘এবারে তিনি শুধু একা পরাজিত হন নাই। তাঁর প্রিয় সিম্বল (প্রতীক) ধানের শীষও পরাজিত হয়েছে। এবারের নির্বাচনটি অত্যন্ত প্রণিধানযোগ্য ছিল। কারণ আমরা কোনোদিন স্থানীয় নির্বাচন, পাকিস্তান আমল থেকেই, এ যাবৎ জাতীয়ভাবে করি নাই এবং জাতীয় সিম্বল দিয়েও করি নাই’, যোগ করেন সুরঞ্জিত।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আমার মনেও অনেক সন্দেহ-সংশয় ছিল। কিন্তু আমি দেখলাম, একটা সময় গিয়ে এই জাতীয় সিম্বলে নির্বাচন কিন্তু পলিটিসাইজ হয়ে গেল, রাজনীতিকরণ হয়ে গেল এবং সেখানেই কথাটা চলে আসল, ওই যে হঠকারী রাজনীতি, বিকৃত রাজনীতি এই প্রশ্নেই খালেদা জিয়াকে আক্রোশ-বিদ্বেষে কথা না বলে উনি বুঝতে হবে, তাঁর ভোট কমেছে তাঁর ভুল রাজনীতির কারণে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, অভিনেতা এ টি এম শামসুজ্জামান প্রমুখ। এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













