ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে হবে


আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার দুপুরে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বাংলার মাটিতে রাজনীতি করতে হলে জয় বাংলা বলতেই হবে: বর্তমান প্রেক্ষাপট-চলমান রাজনীতি’ শীর্ষক এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের ধর্মের কার্ড এবারের নির্বাচনে কাজে দেয়নি। সাংবিধানিকভাবে দেশকে ধর্মনিরপেক্ষ করার এটি একটি ভালো সুযোগ। এটি কাজে লাগিয়ে আমাদের ৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার পথে এগিয়ে যেতে হবে।
সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, খালেদার ভুল রাজনীতির কারণেই পৌরসভা নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। তিনি একা নন, তার ধানের শীষও পরাজিত হয়েছে। সব ধান চিটা হয়ে গেছে।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













