নিজ মেয়েকে ধর্ষণে সহায়তা, মায়ের যাবজ্জীবন!


মেয়েকে ধর্ষণে সহায়তাকারী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মা জেনি মা কার্পেন্টার। ইনসেটে ধর্ষক জন কার্স্কি।
যুক্তরাষ্ট্রের ওহিওতে নিজের ১২ বছরের মেয়েকে ধর্ষণে সহায়তার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেলেন এক মা। অভিযোগ, তিনি মেয়েকে ধর্ষণ করতে তার প্রেমিক জন কার্স্কিকে সহায়তা করেছিলেন।
রাজ্যের আইনজীবী ড্যান ড্রাই বলেন, ”ধর্ষণের শিকার মেয়েটি তার এক আত্মীয়কে জানিয়েছিল যে তার মায়ের প্রেমিক তাকে কয়েকবার ধর্ষণ করেছে।”
এছাড়া এর মধ্যে অন্তত একবার ধর্ষণে মেয়েটির মা তার প্রেমিককে সাহায্য করেছে বলেও জানান তিনি।
ইতোমধ্যে ধর্ষণের অপরাধে জন তার সাজা ভোগ করছেন। নভেম্বরে জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এবার অভিযুক্ত হলেন জেনি মা কার্পেন্টার নামের সেই নারী।
বিচারপতি ফ্রাঙ্ক ফ্রেগিয়াটো বলেন, ”১২ বছরের একটি মেয়ে যদি তার মা-কেই বিশ্বাস করতে না পারে তাহলে সে পৃথিবীতে কাকে বিশ্বাস করবে?”সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













