বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৫ জানুয়ারিতে অবশ্যই কর্মসূচি থাকবে

দশম জাতীয় সংসদের দ্বিতীয় বছরপূর্তিতে গতবছরের মতো এবারও কর্মসূচি থাকছে আওয়ামী লীগের। তবে কী সেই কর্মসূচি তা এখনো জানানো হয়নি।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারি নিয়ে করা এক প্রশ্নের জবাবে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এ কথা জানিয়েছেন। ৫ জানুয়ারিতে আওয়ামী লীগের কোনো কর্মসূচি থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, কর্মসূচি অবশ্যই থাকবে। তবে তা পরে জানিয়ে দেয়া হবে।

এদিকে আজ সকালেই বিএনপির পক্ষ থেকে জানানে হয়েছে, ৫ জানুয়ারি সারাদেশে সমাবেশ করবে দলটি। কেন্দ্রীয়ভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে দলটির। এ লক্ষ্যে ইতোমধ্যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

গণমাধ্যমে খবর রয়েছে, বিএনপি ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ডিএমপিতে আবেদন করলেও সেখান থেকে এখনো সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

সদ্য সমাপ্ত পৌর নির্বাচন নিয়ে গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেসব অভিযোগ এনেছেন তার জবাবে হাছান মাহমুদ খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, আপনি কোন ধরনের নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। ছিয়ানব্বেয়ের মতো নির্বাচন আশা করেছিলেন?

হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে রাক্ষসের প্রতিচ্ছবি খালেদা জিয়া। কারণ, তিনি ২০১৩, ’১৪, ’১৫ সালে আন্দোলনের নামে মানুষ হত্যা করেছেন। মানুষের চেহার ঝলসে দিয়েছেন, গাড়ি ভাঙচুর করেছেন। এতেই প্রমাণিত হয় উনি রাক্ষস।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে আন্দোলনের নামে পেট্রোলবোমার ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে আছে। বর্তমান সরকারের উন্নয়নের পথে আছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী