১১ জানুয়ারি থেকে কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা


অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবনমনের প্রতিকার ও মর্যাদা রক্ষার দাবিতে এতদিন হুঁশিয়ারি দিলেও এবার কঠোর কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
শনিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বেতন কাঠামো সংস্কারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিসহ ৪ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশেনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
কর্মসূচিতে রয়েছে
৩ জানুয়ারি : সব শিক্ষক কালো ব্যাজ ধারণ করে শেণিকক্ষে প্রবেশ করবেন।
৭ জানুয়ারি : সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট
১১ জানুয়ারি : অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি। এসময় সান্ধকালীন কোর্সগুলোও বন্ধ থাকবে।
বেতন কাঠামো সংশোধন না করে এ সময়ের মধ্য আলোচনা করতে আসলেও আলোচনা বসবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। সেই সঙ্গে, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারির সঙ্গে জড়িতদের বিচারের কমিটি গঠন করারও দাবি জানান ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক ড. এ এস এম মাকসুদ কামালসহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













