তেহরানে সৌদি দূতাবাসে আগুন দিয়েছে ইরানের শিয়ারা


সৌদি শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানে শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দিয়েছে।
এর আগে তারা দূতাবাসের সামনে বিক্ষোভ করে।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। সন্ত্রাসবাদের অভিযোগে শেখ নিমর আল-নিমরকে শনিবার মৃত্যুদণ্ড দেয়া হলেও, নিমর-এর সমর্থকেরা মনে করেন যে, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনার কারণেই তাকে প্রাণদণ্ড দেয়া হয়েছে।
নিমর আল-নিমর-এর মৃত্যুদণ্ডের ঘটনায় তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এছাড়া এই ঘটনার কঠোর প্রতিশোধ নেবার কথা ঘোষণা করেছে ইরানের দ্য রেভোলিউশনারি গার্ড।
সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চল কাতিফ প্রদেশেও প্রতিবাদ হয়েছে। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে ঐ পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













