বিমান পরিবহন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খসড়া অনুমোদন


যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমান পরিবহন নিয়ে একটি চুক্তির খসড়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিমান পরিবহন’ শীর্ষক চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রস্তাবটি উপস্থাপন করে।
এ সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘এই চুক্তি সম্পাদিত হলে যুক্তরাষ্ট্রের সব ধরনের বিমান বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বিমানও যুক্তরাষ্ট্রে যাবে। বৃহত্তর স্বার্থে ২০১৩ সাল থেকে এই চুক্তি সম্পাদনের লক্ষ্যে কাজ শুরু করে সরকার।’
চুক্তিটি সম্পাদিত হলে দুই দেশের মধ্যে যোগাযোগ আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সচিব।
পাট আইন
এ ছাড়া বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপস্থাপিত ‘পাট আইন, ২০১৬’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।
এ সম্পর্কে সচিব বলেন, এটি একটি পুরোনো আইন। আগে এ আইন লঙ্ঘন করলে কেবল শাস্তির কথা বলা ছিল। কিন্তু কী শাস্তি হবে, তা বলা ছিল না। সংশোধিত আইনে শাস্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে। কেউ যদি পাট আইন লঙ্ঘন করে, তাহলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান সংযুক্ত করা হয়েছে। এর ফলে পাটের ব্যবহার বাড়বে বলেও জানান সচিব।
এ ছাড়া আজকের বৈঠকে বেশ কয়েকজন মন্ত্রীর বিদেশ সফর সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













