চীনে যাত্রীবাহী বাসে আগুন লেগে ১৪ জনের মৃত্যু


চীনের স্বায়ত্বশাসিত নিঙ্গিয়া হুই অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্ততপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৭টার দিকে হিলান কাউন্টির ইচুয়ান শহরের একটি আসবাপপত্রে বাজারের কাছে হঠাৎ করেই ৩০১ নম্বর বাসটিতে আগুন ধরে যায়। এতে করে বাসের ভেতরে কিছু মানুষ আটকাও পড়েন।
আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় ধরনের প্রাণঘাতী বাস দুর্ঘটনার পর চীনা কর্তৃপক্ষ যাত্রীবাহী বাসের নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













