বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মানুষ হিসেবে আমি সিরিয়াস : তিশা

অভিনয়শিল্পী তিশা জ্বর-ঠান্ডা-কাশিতে ভুগছেন। টানা ১০ দিন ধরে তিনি অসুস্থ। জ্বর নিয়েই গেল ২ ও ৩ জানুয়ারি সাগর জাহান পরিচালিত ‘নীল চোখ’ নাটকের শুটিং শেষ করেছেন তিশা। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন নিশো। ‘নীল চোখ’ নাটকের মূল গল্প তিশাকে ঘিরেই। এদিকে বছরের শুরুর প্রথম কাজ নিয়ে তিশা বলেন, ‘তিন বছর ধরে সাগর ভাইকে বছরের প্রথমে শিডিউল দিয়ে আসছি আমি। অবশ্য এর পেছনে সে রকম কোনো কারণ নেই।’

গেল বছর মূলত বিশেষ দিবসের নাটক ও টেলিফিল্মগুলোতেই কাজ করেছেন তিশা। এ বছরও এমনটাই হতে পারে বলে জানিয়েছেন তিশা। তবে বছর শুরু হতে না হতেই তিশা জানালেন ব্যস্ততা বাড়ছে পাল্লা দিয়ে। কিছুদিন পরই তিনি অভিনয় করবেন ইমরাউল রাফাত পরিচালিত একটি নাটকে। নাটকের নাম এখনো ঠিক হয়নি।

এদিকে সম্প্রতি ‘অস্তিত্ব’ ও ‘মেন্টাল’ ছবিতে অভিনয়ের কাজ শেষ করেছেন তিশা। জানালেন, খুব শিগগির অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ ছবির ডাবিংয়ের কাজ শুরু করবেন তিনি। আর শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবির ডাবিংসহ সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে।
এ বছর নতুন কোনো চলচ্চিত্রে তিশাকে দেখা যাবে কি না জানতে চাইলে তিশা বলেন, ‘এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হইনি। দেখা যাক সামনে কী হয়!’

সাবলীল অভিনয়ের জাদুতে তিশা অগণিত দর্শককে মুগ্ধ করেছেন অনেক আগেই। অভিনয়কে তিনি বেশ গুরুত্বের সঙ্গে নেন। না হলে কি ঠান্ডাজ্বর নিয়ে কেউ শুটিংয়ে আসে? বোঝাই যাচ্ছে অভিনেত্রী হিসেবে তিশা বেশ সিরিয়াস, মানুষ হিসেবে কেমন? তিশা বললেন, ‘মানুষ হিসেবে আমি অনেক সিরিয়াস।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত