রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশকে গণতন্ত্রের মুখোশ পরিয়ে রাখা হয়েছে

দেশকে গণতন্ত্রের মুখোশ পরিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘একদলীয় শাসন প্রতিষ্ঠার সব আয়োজন সম্পন্ন হয়েছে। শুধু গণতন্ত্রের একটি মুখোশ পরিয়ে রাখা হয়েছে।’

আজ শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল। আমার দেশ পত্রিকা বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের এক হাজার দিন পূর্তি উপলক্ষে এ প্রতিবাদী আলোচনা সভার আয়োজন করা হয়।

ফখরুল বলেন, ‘এখন আমরা যে শাসনে রয়েছি, সে শাসন হচ্ছে পুরোপুরিভাবে একটি ফ্যাসিবাদী সরকার। এখানে একনায়কতন্ত্র চলছে।’

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিকরাও ছাড় পাচ্ছেন না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সাংবাদিক সমাজসহ গোটা দেশকে বিভক্ত করার পাশাপাশি গণতান্ত্রিক সব অধিকারও কেড়ে নিয়েছে সরকার।’

সব মত, পথ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এ দেশ ও জাতি আজ একবারেই ঠান্ডা, নির্বাক। এই ঠান্ডা হাওয়া, এই স্তব্ধতা স্বাভাবিক নয়। আমাদের অনেক ত্রুটি রয়েছে নিঃসন্দেহে। আন্দোলনের কখনো উত্থান আছে, কখনো পতন রয়েছে। কখনো জয় রয়েছে, কখনো পরাজয় রয়েছে। কিন্তু মানুষ জেগে উঠেছে এবং মানুষের সংগ্রাম শুরু হয়েছে। এ সংগ্রাম নিশ্চই জয়ী হবে।’

এ সময় অবিলম্বে মাহমুদুর রহমানসহ কারাবন্দি সব সাংবাদিক ও রাজনৈতিক নেতার মুক্তি দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী