রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাশকতার কারণে পৌর নির্বাচনে ভোট পায়নি বিএনপি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যার কারণেই দেশের মানুষ বিএনপিকে ভোট দেয়নি। আর মানুষ হত্যার জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত।’

আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছান। পরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তাঁরা।

এ সময় বঙ্গবন্ধু পরিবারের নিকটাত্মীয়-স্বজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। তা ছাড়া বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ করা হয়। এর আগে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করেন এবং মিলাদ মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিএনপি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতির সমালোচনা করে বলেন, ‘তারা এ দেশের মানুষকে পুড়িয়ে মারে, মানুষকে হত্যা করে। যার মধ্যে এতটুকু মনুষ্যত্ব আছে, সে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারে না। এত মানুষ সে পুড়িয়ে মেরেছে, তার তো ওই বিচারই হওয়া উচিত। মানুষ পোড়ানোর দায়ে তাঁর বিচার হওয়া উচিত। তাঁর এই জ্বালাও-পোড়াও সন্ত্রাসী আন্দোলনে বাংলার জনগণ সাড়া দেয়নি।’

শেখ হাসিনা আরো বলেন, ‘যাই হোক, পৌরসভা নির্বাচনে তাদের সুমতি হয়েছে। পৌরসভা নির্বাচনে তারা যোগদান করেছে। জ্বালাও-পোড়াও করে মানুষের ক্ষতি করেছে বলে মানুষ পৌর নির্বাচনে তাদের ভোট দেয়নি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি এখন বদলে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশ উন্নত হয়, দেশের মানুষ কিছু পায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ