২০ দল ভাঙার পেছনে সরকারের হাত রয়েছে


বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে ভাঙার পিছনে সরকারের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ শনিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
২০ দলীয় জোট ভাঙার পেছনে সরকারের হাত আছে এমন প্রশ্নের জবাবে রিজভী এরশাদ সরকারের উদাহরণ টেনে বলেন, যখন কোন সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তারা এ ধরনের কাজ করেন। বিগত সময়ে এরশাদ সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বর্তমান সরকারও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে কারণে তারাও এ ধরনের কাজ করছেন।
তিনি বলেন, গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হয়েছে। তবে জনগণের পরাজয় হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য শাহিন শওকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোটেক কামরুল মনির, মহানগর সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













