মেট্রোরেল নিয়ে আন্দোলনের যৌক্তিকতা নেই


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা দিয়ে মেট্রোরেল নেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুরে ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন মন্ত্রী।
বৈঠকে চার বছর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই মেট্রোরেলের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বারবার ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। এখন নতুন করে, চার বছর পর, হঠাৎ করে দেখছি কেউ কেউ মানববন্ধন করছে। আমি বুঝি না, কেন?’
‘এ রকম একটা কাজ যদি বিঘ্নিত হয়, এটা কারো ব্যক্তির কাজ? কাজ বিঘ্নিত হলে পরে আর এ কাজ হবে না। এরপর আরো দুটি মেট্রো আছে’, যোগ করেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের জানান, ফেব্রুয়ারির শেষের দিকেই ঢাকা মেট্রো রেলের মূল কাজ শুরু হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













