পশ্চিমবঙ্গে বিএসএফের হাতে ৮ বাংলাদেশি গ্রেফতার
পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুর এলাকা থেকে ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেইসঙ্গে তাদের স্থানীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বয়স ২৫ থেকে ৩০ বছর বলে হাবিবপুর পুুলিশ স্টেশনের একজন কর্মকর্তা আজ জানিয়েছেন। খবর পিটিঅাই’র
ওই কর্মকর্তা জানান, বিএসএফ’র ৩১ ব্যাটালিয়নের সদস্যরা ওই ৮ বাংলাদেশিকে গ্রেফতার করে। কেদারিপারা ও বেলডানগা অাউটপোস্ট দিয়ে গতকাল রাতে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে, ভারতে ঢুকে তারা তাদের স্থানীয় দালালের বাড়ি শনাক্তের চেষ্টা করছিল যে তাদেরকে দেশটিতে চাকরির লোভ দেখিয়েছিল।
ভারতীয় দালালসহ আট বাংলাদেশিকে আজ শনিবার মালদার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করানো হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













