বাবাকে হত্যার হুমকি দিয়ে মেয়েকে গণধর্ষণ


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রুকলিন এলাকায় বাবাকে গুলি করে হত্যার হুমকি দিয়ে তাঁর মেয়েকে (১৮) ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় রোববার নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্ল্যাসিও এ ঘটনায় ধর্ষকদের খুঁজে বের করার অঙ্গীকার করেছেন।
মেয়র বলেন, তিনি এ ঘটনায় অত্যন্ত বিরক্ত ও মর্মাহত। জড়িতদের খুঁজে বের করতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটেনের দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার পর ব্রুকলিনের ব্রাউন্সভিল সেকশনের অসবর্ন খেলার মাঠে বাবার সঙ্গে হাঁটাহাঁটির পর পাঁচ দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, পাঁচ দুর্বৃত্তের মধ্যে একজন বাবাকে আগ্নেয়াস্ত্র তাক করে হত্যার হুমকি দেয় এবং তাঁকে চলে বলে। এর পর প্রত্যেক ব্যক্তি মেয়েটিকে ধর্ষণ করে। পরে বাবা দুই পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে নিয়ে এসে দেখেন, ধর্ষকরা পালিয়ে গেছে।
ওই নারীকে কিংস কাউন্টি হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় নিউইয়র্ক সিটির মেয়র বলেন, ‘প্রত্যেক নিউইয়র্কবাসীর নিরাপদ ও সুরক্ষিত থাকার অধিকার রয়েছে। আমরা এ হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় না আনা পর্যন্ত থামব না।’
নির্বাচিত জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী ও স্থানীয় অধিবাসীরা রোববার বলেছেন, জড়িতদের গ্রেপ্তারে সহায়তা করলে পুরস্কার দেওয়া হবে।
পুলিশ এরই মধ্যে ভিডিওচিত্র প্রকাশ করেছে। এতে ধর্ষকদের একটি পানশালায় দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বাবা ও মেয়ের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













