বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়ার বিচার করা হোক: শেখ সেলিম

ইতিহাস বিকৃতি ও মানবতাবিরোধী অপরাধে খালেদা জিয়ার বিচার করা হোক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সোমবার বিকেলে তিনি এ মন্তব্য করেন।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, খালেদা জিয়া পাকিস্তানি এজেন্ডায় বঙ্গবন্ধুকে ও স্বাধীনতাকে নিয়ে কটূক্তি করেছেন। বঙ্গবন্ধু না এলে খালেদা নামে কেউ থাকতো না। জিয়াউর রহমান খালেদাকে ঘরে নেন নাই। তখন বঙ্গবন্ধুর বাড়িতে সে কি কান্নাকাটি। বঙ্গবন্ধু জিয়াকে বললেন, তারপর জিয়া তাকে (খালেদা) ঘরে তুললেন। না হলে বাংলাদেশে তার অবস্থান কোথায় থাকতো কেউ তা জানতো না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, পাকিস্তানি খালেদার বাংলাদেশে থাকার কোন অধিকার নাই। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রাখার কোন যৌক্তিকতা নাই। তাদের দেশের কূটনীতিকরা এদেশের মাটিতে বসে, এদেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। যদি কূটনৈতিক মিশন না থাকে তাহলে তারা ষড়যন্ত্র করতে পারবে না।

দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। জনসভায় আরও উপস্থিত ছিলেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী