ব্রাজিল থেকে পচা গম আমদানির দ্রুত বিচারের দাবি


ব্রাজিল থেকে পচা গম আমদানির সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আইনে শাস্তির দাবি জানিয়েছে খাদ্য অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলন।
শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের সদস্য সচিব জাকির হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রমিকনেত্রী শামীমা আক্তার শিরিন, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুভল সরকার, দলিত নারী ফোরামের সভাপতি মনি রানী দাস প্রমুখ।
বক্তারা বলেন, খাদ্য অধিদফতরের জন্য আমদানি করা দুই লাখ টন পচা গম দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। পরীক্ষাগারে প্রমানিত এই পচা গম আমদানির সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আইনে শাস্তি প্রদান করতে হবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই গম বিতরণ বন্ধ করতে হবে বলেও জানান তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













