৯০ বছরের বুড়ো সুখের আশায় পাত্রী খুঁজছেন


ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের সাবেক ব্যাংক কর্মকর্তা মানসুখলাল (ছদ্মনাম)। বয়স ৯০। চাকরিতে অবসরের ২৫ বছর পর হারিয়েছেন স্ত্রীকে। বর্তমানে থাকেন এক মেয়ের সঙ্গে।
ভাড়া বাবদ মাসে মেয়েকে ১৭ হাজার রুপি দেন মানসুখলাল। আর নাতির পড়াশোনার জন্য মেয়েকে আরো দেন ছয় হাজার রুপি। এমন পরিস্থিতিতে মানসুখলাল মনে করছেন, মেয়ে শুধু তাঁর কাছে অর্থই চায়। বিনিময়ে ভালোবাসাটাও তিনি পাচ্ছেন না। তাই বিয়ে করে স্ত্রীকে নিয়েই সুখী হতে চান তিনি।
টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, মানসুখলালের দুই ছেলে ও দুই মেয়ে আছে। তাঁদের মধ্যে একজনের সঙ্গে থাকেন তিনি।
পাত্রী খোঁজার কারণ সম্বন্ধে জানতে চাইলে মানসুখলাল টিওআইকে বলেন, ‘যেহেতু আমার সন্তানরা শুধু অর্থ পেতেই আগ্রহী, সেহেতু আমি স্ত্রী খুঁজছি, যাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারব।’
পাত্রী পেতে ‘বিনামূল্যে অমূল্য সেবা’ নামের একটি দাতব্য সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছেন মানসুখলাল।
যোগাযোগ করা হলে টিওআইকে দাতব্য সংস্থাটি জানায়, ‘মানসুখলালের সন্তানরা ঠিকমতো সেবা-শুশ্রূষা করছে না। এ জন্যই তিনি আমাদের পাত্রী খুঁজতে বলেছেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













