শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জামায়াতের মানবতাবিরোধী ভূমিকার জন্য সংসদে বিল উত্থাপিত হবে

জামায়াত-শিবিরের মানবতাবিরোধী ভূমিকার জন্য সরকার খুব শিগগিরই সংসদে বিল উত্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার দুপুরে বরিশালে জেলা জজ আদালত চত্বরে ৩৭ কোটি টাকা ব্যয়ে ১২তলা বিশিষ্ট প্রধান বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সুধী সমাবেশে আইনমন্ত্রী এই তথ্য জানান।

বিচারিক হাকিমের আয়োজনে জেলা জজ মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৪৪ বছর পর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ আদালতে বিচার হতে দেখেছি এবং সেই সাজা কার্যকর হতে দেখেছি। যা আইনের শাসন প্রতিষ্ঠা প্রচেষ্টার একটি লক্ষণ। এখন সরকার জামায়াত-শিবিরের মানবতাবিরোধী ভূমিকার জন্য খুব শিগগিরই সংসদে বিল উত্থাপন করতে যাচ্ছে।’

আনিসুল হক বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করেছে। যার ধারাবাহিকতায় দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছি আমরা। বর্তমানে সরকার বিচার বিভাগের উন্নতির জন্য আন্তরিক হয়ে কাজ করছে।’

আইনমন্ত্রী বলেন, ‘সরকার আইনের শাসনের দুষ্প্রাপ্যতা রোধে আর বিচার প্রার্থীদের সহায়তায় কাজ করছে। এ জন্য ২০০৯ সালে সব জেলায় বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার ধারাবাহিকতায় বরিশালে আদালত চত্বরে ১০তলা ভবন নির্মাণ কার্যক্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো।’

আনিসুল হক আরো বলেন, ‘যেসব জেলা আদালতের জীর্ণদশা সেগুলো নতুন করে তৈরি করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। এটা হচ্ছে বিচার বিভাগের ভিত শক্ত করার পরিকল্পনা। এটা বিচার বিভাগের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পরিকল্পনা নয়।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক সংসদ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ, পঙ্কজ দেব নাথ ও শেখ মো. টিপু সুলতান। আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগ সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা, বরিশাল জোন গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান ইঞ্জিনিয়ার মো. আমিনূল ইসলাম।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী