বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাপানিরা খালি গায়ে বরফপানিতে নামে কেন?

৭০০ কোটি জনসংখ্যার পৃথিবীতে প্রতিটি মানুষই স্বতন্ত্র। ভিন্ন, ভিন্ন তাঁদের ব্যক্তিগত আচার, সামাজিক মিথস্ক্রিয়া। দেশভেদে এ ভিন্নতা আরো বেশি পরিলক্ষিত হয়। তাই এক দেশে যেটা গালি, অন্য দেশে সেটা বুলি। আর এক জায়গায় যেটা অস্বাভাবিক, অন্যত্র সেটাই অতি স্বাভাবিক।

এই জাপানিদের কথায় ধরুন না। তাঁরা নতুন বছরের শুরুতে খালি গায়ে নামে বরফগলা ঠান্ডা পানিতে। শুনলেই কেমন জানি গা ঝিমঝিম করে। কিন্তু দীর্ঘদিনের অভ্যাসের কারণেই সেটিই স্বাভাবিক হয়ে গেছে তাঁদের কাছে।

এমন বিচিত্র আচারের পেছনের কারণ কী? জানতে অনুসন্ধান চালিয়েছিল রয়টার্স।

শীতল বিশাল জলাধারে গোসল করা অর্ধনগ্ন কয়েকজন জাপানি রয়টার্সকে জানান, নতুন বছরে চনমনে মন আর নীরোগ শরীর পেতে তাঁরা ঠান্ডা পানিতে গোসল করেন। একই সঙ্গে মনকে পূত-পবিত্র করারও বাসনা থাকে।

গোসলের সময় দুই হাত নেড়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন জাপানিরা। তাঁদের বিশ্বাস, এ ধরনের কাজের মধ্য দিয়ে তাঁদের পাপ দূরীভূত হয়।

সেই বিশ্বাসে বিশ্বাসী একজন জাপানি রয়টার্সকে বলেন, ‘আমি প্রতিবছরই ঠান্ডা পানিতে গোসল করি, যাতে অশরীরী শক্তিগুলো দূর করা যায়।’

গোসলে অংশ নেওয়া কেউ কেউ বরফখণ্ড জড়িয়ে ধরে রাখেন। পূতপবিত্র হওয়াটাই এর মূল লক্ষ্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প