বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জনগণ প্রত্যাখ্যান করেছে খালেদা জিয়ার রাজনীতি

বিএনপি-জামায়াত জোটের জ্বালাও পোড়াও রাজনীতির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘পৌর নির্বাচনে জনগণ প্রমাণ করেছে উন্নয়নের নেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নেই। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জ্বালাও পোড়াও এবং ভুল রাজনীতি জনগণ প্রত্যাখান করেছে।’

বুধবার বিকেলে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান পাদদেশে সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে বিজয়ী ছয় মেয়রকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী ২০১৯ সালের সংসদ নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখান করবে। ধানের শীষ প্রতীককে হারিয়ে নৌকার বিজয় হবে। জনগণ উন্নয়নের পক্ষে ভোট দেবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি ছাড়া এদেশে নেতিবাচক রাজনীতির কোনো স্থান নেই।’

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, তানভীর ইমাম এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য প্রমুখ।

এর আগে, প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নবনির্বাচিত ছয় মেয়রকে ফুল দিয়ে বরণ করে নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী