খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন খন্দকার মোশাররফ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন কারামুক্ত দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় বুধবার রাত সাড়ে নয়টার দিকে তিনি দেখা করতে যান এবং খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেনের দুই ছেলে খন্দকার তুষার ও খন্দকার মারুফ হোসেন।
প্রায় দুই বছর কারাবন্দি থাকার পর বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের কাশিমপুর কারাগার- ২ থেকে তিনি মুক্তি পান। এরপরে ড. মোশাররফ হোসেনকে শুভেচ্ছা জানাতে তার বাসায় যান গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, বিএনপির সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান।
মুদ্রা পাচারের মামলার পর ২০১৪ সালের মার্চে গ্রেফতার করা হয়েছিল মোশাররফ হোসেনকে। ওই বছরের ১৬ মার্চ তাকে পাঠানো হয়েছিল কাশিমপুর কারাগারে। মোশাররফের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। সবগুলো মামলায় জামিন পেয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













