ভারতের নতুন হাইকমিশনার আজ ঢাকায় আসছেন
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে দেশটির নতুন হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বৃহস্পতিবার যোগ দিচ্ছেন। তিনি ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
ঢাকায় দায়িত্ব নেয়ার আগে শ্রিংলা ব্যাংককে হাইকমিশনারের দায়িত্ব পালন করেন।
পেশাদার কূটনীতিক শ্রিংলা ৩০ বছরের কূটনৈতিক জীবনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্যারিস, হ্যানয় ও তেলআবিব মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
এছাড়াও তিনি জাতিসংঘ ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সিলর, ভিয়েতনামের হো চি মিন সিটিতে এবং দক্ষিণ আফ্রিকার ডারবানে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দিল্লির সেইন্ট স্টিফেন কলেজ থেকে গ্রাজুয়েশন করেন হর্ষবর্ধন শ্রিংলা। ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেবার আগে ভারতের কর্পোরেট ও পাবলিক সেক্টরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মাল্টিলেটারাল ডিপ্লোমেসি অ্যান্ড কনফ্লিক্ট প্রিভেনশন বিষয়ে পড়াশোনা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













