‘৫০ কি.মি. রাস্তা চুরি’, কারাপ্রধান গ্রেপ্তার


৫০ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা ভেঙে কংক্রিট চুরির ঘটনায় জ্যেষ্ঠ এক কারাপ্রধানকে গ্রেপ্তার করেছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আলেকজান্ডার প্রতোপপোভ। তিনি রাশিয়ার উত্তরাঞ্চলীয় কমি এলাকার একটি কারাগারের প্রধান ছিলেন।
এএফপির খবরে বলা হয়, রাস্তার কংক্রিট সরিয়ে ফেলার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি জানিয়েছে, প্রতোপপোভ কংক্রিটের তৈরি মহাসড়কটি ভাঙার কাজ তত্ত্বাবধান করেন। পরবর্তী সময়ে তিনি কংক্রিটের টুকরোগুলো বিক্রি করে দেন।
তদন্ত কমিটি আরো জানায়, ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে এক বছরের বেশি সময়ে সাত হাজারের বেশি কংক্রিটের টুকরো দিয়ে গঠিত সড়কটি ভাঙা হয়। সেই টুকরোগুলো একটি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়।
প্রতোপপোভের বিচার হবে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের মামলায়। তাঁর সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













