জাকার্তায় হামলার দায় স্বীকার আইএসের


ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বোমা হামলা ও গোলাগুলিতে ৭ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর আলজাজিরার।
খবরে বলা হয়, জাকার্তার সারিনাহ শপিংমলের বাইরে দফায় দফায় অন্তত সাতটি বিস্ফোরণ হয়েছে। এ সময় হামলাকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলে। এ ঘটনায় পাঁচ হামলাকারীসহ অন্তত ৭ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় কয়েকজন হামলাকারী মোটর সাইকেলযোগে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
জাকার্তা পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, নিশ্চিতভাবেই আইএস এই হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত আইএস জঙ্গি নাইম সিরিয়া থেকে এ হামলার পরিকল্পনা করেছেন। তিনিই এই হামলার পেছনে জড়িত রয়েছেন
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













