আবারও আলোচনার আহ্বান ফখরুলের
আলাপ-আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় ক্ষমতাসীনদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে যুব জাগপার (জাতীয় গণতান্ত্রিক পার্টি) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফখরুল এ আহ্বান জানান।
ফখরুল বলেন, ক্ষমতায় চিরদিন টিকে থাকার আশা সরকার পূরণ করতে পারবে না। তিনি বলেন, দেশের মানুষের আজ কোনো স্বাধীনতা নেই। নিরাপত্তাও ভূলুণ্ঠিত। এ কারণে সম্প্রতি সরকারি কর্মকর্তাদের ওপরও পুলিশি নির্যাতন শুরু হয়েছে।
৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে বলে মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য গড়ে সবাইকে নির্যাতন-জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













