অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
কু-সংস্কারমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার জাতীয় শিল্পকলা একাডেমিতে কাজী মাহবুব উল্লাহ স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সু-শিক্ষিত জাতি ছাড়া কখনও দেশ গড়া সম্ভব নয়। বাংলাদেশ গড়ে উঠবে কু-সংস্কারমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনায়।
নিরক্ষরতা দূরীকরণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন,১৯৯৬ সালে স্বাক্ষরতা হার ছিলো মাত্র ৪৫ ভাগ। আমরা ক্ষমতা নেওয়ার পর তা দ্রুত বেড়ে যায়। প্রতিটি জেলাকে নিরক্ষরমুক্ত করার জন্য কাজ করতে থাকি। ১৯৯৮ সালে অল্প সময়ের মধ্যেই স্বাক্ষরতার হার বাড়াতে পেরেছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর দেখি গবেষণার জন্য কোনো বরাদ্দ ছিলো না। কিন্তু গবেষণা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা তাই গবেষণায় বরাদ্দ বাড়িয়ে ছিলাম।
এ বছর কাজী মাহবুব উল্লাহ স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, অধ্যাপিকা হাসিনা খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













